ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলংকার অধিনায়ক পেরেরা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:৩৬
ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার থিসারা পেরেরা। এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। উপুল থারাঙ্গাকে সরিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে দলের দায়িত্ব পেরেরার হাতে তুলে দিতে চাইছে বোর্ড।
 
চলতি বছর অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কাকে ওয়ানডেতে সাফল্য এনে দিতে পারেননি থারাঙ্গা। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় লঙ্কানরা। পাশাপাশি বাংলাদেশের সাথে তিন ম্যাচের সিরিজ ড্র ও জিম্বাবুয়ের কাছে পাঁচ ম্যাচের সিরিজ হারের স্বাদও পেয়েছে শ্রীলঙ্কা। তাই ২০১৯ বিশ্বকাপের কথা চিন্তা করে এখনই ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এজন্য বোর্ডের পছন্দেও তালিকায় আছেন পেরেরা।
 
ক্রিকেট ক্যারিয়ারে কখনও শ্রীলঙ্কাকে ওয়ানডেতে নেতৃত্ব দেননি পেরেরা। তবে গেল মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে শ্রীলংঙ্কাকে নেতৃত্ব দেন তিনি। সিরিজটি ৩-০ ব্যবধানে হারে লঙ্কানরা। 
 
ইত্তেফাক/রেজা