টেকনাফে কোটি টাকার ইয়াবা ছিনতাই, নারী আটক

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২০:২৮
 
টেকনাফের হ্নীলায় বুধবার কোটি টাকার ইয়াবা ছিনতাই করেছে প্রতিপক্ষ। এ সময় একব্যক্তি গুলিবিদ্ধ হয়। পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তার স্ত্রীকে আটক করেছে।
 
জানা যায়, উপজেলার হ্নীলা রঙ্গিখালী রাস্তার মাথা সংলগ্ন নাফনদীর চেয়ারম্যান প্রজেক্ট সংলগ্ন পয়েন্ট দিয়ে বুধবার ভোররাতে বিভিন্ন গডফাদারদের কাছে দুই বস্তা (৫লাখ) ইয়াবার চালান সরবরাহের দায়িত্ব নেন রঙ্গিখালী লামার পাড়ার বশির আহমদ এবং আবু বক্কর গং। একই এলাকার একটি প্রতিপক্ষ চালানটি লুট করার পরিকল্পনা নেয়। 
 
ওই চালান নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ সদস্যরা আবু বক্করের পায়ে গুলি করে ৩লাখের অধিক ইয়াবার চালানটি ছিনিয়ে নেয়। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান দুপুরের দিকে গুলিবিদ্ধ আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ তার স্ত্রী মিনারা বেগমকে (৩০) আটক করেন। 
 
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় আটক নারীকে প্রধান আসামি ও জড়িতদের পলাতক দেখিয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/আরকেজি