সীতাকুণ্ডে সওজের জায়গায় স্থাপনা নির্মাণ নিয়ে উত্তেজনা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২০:৪৫
 
সীতাকুণ্ডে সওজের জায়গায় স্থাপনা নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা চলছে। 
 
মঙ্গলবার রাতের আধারে সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার এলাকায় সওজের জায়গায় স্থাপনা নির্মাণ শুরু করে একটি পক্ষ। বিষয়টি স্থানীয় জনতা টের পেয়ে স্থাপনাটি গুড়িয়ে দেয়। 
 
এ বিষয়ে পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম জানান, সওজের ওই জায়গায় গ্রাম্য সড়কে চলাচল করা প্রায় ৩শ অটোরিকশা পার্কিং করা হয়। কিন্তু ওই জায়গায় স্থাপনা নির্মাণ করায় একটু উত্তেজনা দেখা দিয়েছিল। বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষের সঙ্গে কথা বলবো 
 
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছে এবং বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ইউবি