পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হলে আন্দোলনের হুমকি সন্তু লারমার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০০:৩১

সন্তু লারমা বলেছেন, ২০ বছর পেরিয়ে গেছে অথচ এখনো শান্তিচুক্তি অমীমাংসিত। সরকার পার্বত্য চট্টগ্রামে চুক্তিবিরোধী কার্যক্রম চালাচ্ছে। চুক্তি বাস্তবায়ন না করলে অসহযোগসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

গতকাল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশকপূর্তি উপলক্ষে রাজধানীর সুন্দরবন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এসব কথা বলেন।  এ সময় উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ। সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা।

সন্তু লারমা দাবি করেন, পাহাড়িদের সঙ্গে করা চুক্তির ৭২টি ধারার মধ্যে মাত্র ২৫টি বাস্তবায়ন হয়েছে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সমস্যা রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই।

ইত্তেফাক/নূহু