হবিগঞ্জ শহরের আরডি হল এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে ৬ নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার ছায়েদ আলীর স্ত্রী পারুল বিবি ও অলিপুর এলাকার জয়নাল মিয়ার স্ত্রী মরিয়ম বিবি, লাখাই উপজেলার বড়বাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী শারমিন আক্তার, একই এলাকার সুমন মিয়ার স্ত্রী তানজিয়া আক্তার, মৌলভীবাজার জেলার কালেঙ্গা গ্রামের কামাল মিয়ার স্ত্রী রাহিলা খাতুন, মৌলভীবাজার সদরের মোহাম্মদ আলীর স্ত্রী মুন্নি আক্তার।
স্থানীয়রা জানান, হবিগঞ্জ শহরের আরডি হল এলাকায় ইজিবাইকে যাওয়ার সময় এক নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেন তারা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তানজিয়া নামে এক নারীকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তিতে সিন্ডিকেটের আরও ৫ নারী ছিনতাইকারীকে আটক করা হয়। পরে আটকদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
