ভিডিও কনফারেন্সে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করলেন সিইসি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৮
ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। শুক্রবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবন থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। 
 
এছাড়া নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নেত্রকোনা, মো. রফিকুল ইসলাম বগুড়ায়, গাইবান্ধায় কবিতা খানম, নোয়াখালী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কক্সবাজারে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এবং পাবনা জেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। 
 
এর আগে এনআইডির মহাপরিচালক ইত্তেফাককে জানান, বিজয়ের মাস ডিসেম্বরের ১ তারিখ থেকে আমরা সিটি করপোরেশনসহ মোট ৩৭টি জেলায় (জেলা সদর) একযোগে স্মার্টকার্ড বিরতণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি।  
 
নতুন যেসব জেলায় স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে- ঢাকা সার্কেল ইউনিয়ন, নারায়ণগঞ্জের বন্দর, রাজশাহীর পবা, চট্টগ্রামের আনোয়ারা, পঞ্চগড় সদর, বগুড়া সদর, জয়পুরহাট সদর, গাইবান্ধা সদর, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর, নিলফামারী সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর, গোপালগঞ্জ টুংগিপাড়া, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, রাঙ্গামাটি সদর, পিরোজপুর সদর, শরিয়তপুর সদর, ঝালকাঠি সদর, সুনামগঞ্জ সদর, মেহেরপুর সদর, বরগুনা সদর, বাগেরহাট সদর, নড়াইল সদর, হবিগঞ্জ সদর, কক্সবাজার সদর, নেত্রকোনা সদর, নোয়াখালী সদর, পটুয়াখালী সদর ও পাবনার সদর উপজেলা।
 
ইত্তেফাক/ইউবি