আনিসুল হকের মৃত্যুতে এফবিসিসিআইয়ের শোক প্রকাশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৫
 
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ- ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সাবেক সভাপতি এবং ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) মেয়র জনাব আনিসুল হক এর মৃত্যুতে এফবিসিসিআই গভীর শোক প্রকাশ করছে।
 
এফবিসিসিআই সভাপতি, প্রথম সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালকবৃন্দ, সকল জেলা চেম্বার ও সকল এসোসিয়েশন এবং এফবিসিসিআই সচিবালয় আনিসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
 
মরহুম আনিসুল হক ২০০৮-১০ মেয়াদকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’রও (এসসিসিআই) সভাপতি ছিলেন। এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন কালে এফবিসিসিআই-এবং দেশের সকল চেম্বার ও সকল এসোসিয়েশনের উন্নয়নে জনাব আনিসুল হকের ইতিবাচক অবদানের জন্য এফবিসিসিআই পরিবার উনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।
 
সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বিজিএমইএ’র সভাপতি হিসেবে উনার অসামান্য অবদানও সহকর্মীরা শ্রদ্ধার সাথে স্মরণ করছে। ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) মেয়র হিসেবে রাজধানীর উন্নয়নে তাঁর প্রগতিশীল কার্যক্রম ঢাকাবাসী সহ সারা দেশের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে এফবিসিসিআই পরিবার বিশ্বাস করে।
 
ইত্তেফাক/আনিসুর