বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা পাবে : আমু

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৬:০৯
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাঙ্গালি জাতিকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ভবিষ্যতে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা পাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরদিনই ইতিহাসের শ্রেষ্ঠ বাঙ্গালি হিসাবে স্বীকৃত হবেন। 
 
শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘মেমোরি অব দ্য ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ স্থান পাওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
আমির হোসেন আমু বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তানি শাসক গোষ্ঠীর ২৩ বছরের শাসন-শোষণ-নির্যাতনের বিষয়টি তুলে ধরেছিলেন। বাঙ্গালি জাতির উপর অত্যাচার-নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন এবং সাথে সাথে স্বাধীনতা কিভাবে ছিনিয়ে আনতে হবে তারও দিক নির্দেশনা দিয়েছিলেন। 
 
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত প্রফেসর মুচকুন্দ দূবে, জওহরলার ইউনিভার্সিটির প্রফেসর সঞ্জয় ভারদোয়াজ এবং কমনওয়েলথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন-এর সভাপতি মহেন্দ্র ভেদ। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি