ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গুলিভর্তি একটি বিদেশী পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই শফিউল আযম জানান, উপজেলার কালিন্দী ইউনিয়নের ভাংনা হাটখোলা এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে।
আটক আজিজুর রহমান তুষার (২৮) উপজেলার জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকার মো. আজমের ছেলে। রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড রোডের এমকে টাওয়ারের একজন ব্যবসায়ী বলে পুলিশকে জানিয়েছেন তুষার।
এস আই শফিউল জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তুষারকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশী করে তিন রাউন্ড তাজা গুলিভর্তি একটি বিদেশী রিভালবার (পিস্তল) উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অস্ত্র আইনের মামলার প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
ইত্তেফাক/নূহু
