বার্সার সঙ্গে ব্যবধান কমাতে পারল না রিয়াল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৩:১৩
সেল্টা ডি ভিগোর সঙ্গে ড্র করেছিল বার্সা। সেই সুযোগে কাতালানদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের কাছে। শনিবার রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই সুযোগ মিস করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
 
করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই গোলের সুযোগ মিস করেছেন। দুজনেরই শটই পোস্টে লাগায় গোলবঞ্চিত হয়েছেন। আর শেষ দিকে সার্জিও রামোস পেয়েছেন লাল কার্ড। সবমিলিয়ে ম্যাচটি রিয়ালের জন্য সুখকর তেমন কোনো সংবাদ হতে পারেনি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার চেয়ে এখনো ৮ পয়েন্টেই পিছিয়ে আছে রিয়াল।
 
ইত্তেফাক/কেআই