নওগাঁয় পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলা নিয়ামতপুর উপজেলা থেকে নিখোঁজের দেড় মাস পর গৃহবধূ আলেমার (২০) বস্তাবন্দী কংকাল এবং মহাদেবপুর থেকে শিউলি রাণী কুণ্ডু (৪৪) লাশ উদ্ধার করা হয়।
গৃহবধূ আলেমা নিয়ামতপুর উপজেলার উত্তরবাড়ী গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং শিউলি রাণী কুণ্ডু মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকার সুদেব কুমার কুণ্ডুর স্ত্রী। নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, জেলার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকা থেকে শিউলি রাণী কুণ্ডু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ওই গৃহবধূর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে শিউলি আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান
