চিটাগংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৪:০৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে রবিবার দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে  সিলেট সিক্সার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরে লিগ পর্বে নিজেদের এগারতম ম্যাচ খেলতে নেমেছে সিলেট। এখন পর্যন্ত ১০ খেলায় ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে নাসির-সাব্বিরের সিলেট। শেষ চারে খেলার পথ এখনো খোলা আছে সিলেটের।
 
অপরদিকে, ১০ ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চিটাগং। তাই ইতোমধ্যেই লিগ পর্ব থেকেই চিটাগং-এর বিদায় নিশ্চিত হয়ে গেছে।
 
চিটাগং ভাইকিংস একাদশ : লুক রঞ্চি, সৌম্য সরকার, লুইস রিসি, স্টায়ান ভন জিল, সিকান্দার রাজা, তানভির হায়দার, ইরফান শুক্কুর, রায়াদ এমরিত, সানজামুল ইসলাম ও নাঈম ইসলাম।
 
সিলেট সিক্সার্স একাদশ : আন্দ্রে ফ্লেচার, বাবর আজম, সাব্বির রহমান, নাসির হোসেন, রস হোয়াইটেলি, সোহাইল তানভীর, কামরুল ইসলাম রাব্বি, আবুল হাসান, নাবিল সামাদ, মোহাম্মদ রিজওয়ান ও শরীফুল্লাহ।
 
ইত্তেফাক/কেআই