গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির স্কেল কেন নয়: হাইকোর্ট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৭:১৩
 
সারাদেশের গ্রাম পুলিশকে কেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর সমান সুযোগ-সুবিধা দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রবিবার রুল জারি করেছে হাইকোর্ট। 
 
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত আনা রিটের প্রাথমিক শুনানির পর এ আদেশ দেয়। আদালতে গ্রাম পুলিশদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। 
 
ধামরাইয়ের লাল মিয়া ও রাজবাড়ীর উজ্জ্বলসহ কয়েকজন গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। বাসস
 
ইত্তেফাক/ইউবি