বিভিএ নির্বাচন : সভাপতি নজরুল, মহাসচিব হাবিবুর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ২০:২৩
 
বাংলাদেশ ভেটেরিনারি এ্যাসোসিয়েশন(বিভিএ) নির্বাচনে সভাপতি পদে ডা. এস এম নজরুল ইসলাম এবং মহাসচিব পদে ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা নিরঙ্কুশ জয়লাভ করেছেন। 
 
শনিবার রাজধানীর প্রাণি সম্পদ অধিদপ্তরে অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন জ্যৈষ্ঠ সহ-সভাপতি ডা. ফজলে রাবিব মণ্ডল (আতা), সহ-সভাপতি ডা. মো. ফজলুল হক ও ডা. সৈয়দ আলী আহসান (মটু), যুগ্ম মহাসচিব ডা. বিশ্বজিৎ রায় ও ডা. মুহাম্মদ মফিজুল ইসলাম কনক, সাংগঠনিক সম্পাদক ডা. বাহাদুর আলী, কোষাধ্যক্ষ ডা. মো. জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. ইনাম আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক ডা. বাহলুল, দপ্তর সম্পাদক ডা. আবদুল্লাহ শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডা. নন্দ দুলাল। 
 
সদস্য ডা. সাজেদা সুলতানা, ডা. মোহাম্মদ কামরুজ্জামান, ডা. আব্দুল্লাহ আল মতিন, ডা. মুহাম্মদ হাফিজুর রহমান, ডা. খলিলুর রহমান, ডা. সাজেদা আক্তার (ডা. ইমরান প্যানেল) ও ডা. এ এফ এম মনিরুজ্জামান।
 
ইত্তেফাক/ইউকি