চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রতীকী ফাঁসিতে ঝুলে ক্ষোভ প্রকাশ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ০৯:০৬
 
সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে প্রতীকী ফাঁসিতে ঝুলে ক্ষোভ প্রকাশ করেছে চাকরিপ্রত্যাশীরা।
 
গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এই আয়োজন করে।
 
চাকরিপ্রত্যাশীরা দুঃখ প্রকাশের মাধ্যম হিসেবে এক প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে। 
 
দুপুর সাড়ে বারোটায় পরিষদের সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন, সম্পাদক এম এ আলী, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাসুদসহ ১০জন এই প্রতীকী ফাঁসিতে ঝুলে ক্ষোভ প্রকাশ করেন।
 
ইত্তেফাক/আনিসুর