‘ভালোবাসা কারে কয়’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ০৯:২৯
 
এনটিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসা কারে কয়’। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে। 
 
রুলীন রহমানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মোশাররফ করিম, শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, তানিয়া হোসাইন, বাঁধন, আ খ ম হাসান, অহনা, শ্যামল মওলা, জুঁই করিম, মুকুল সিরাজ, সুজাত শিমুল, মৌরী সেলিম, হাসান ফেরদৌস, আব্দুল হান্নান শেলী, আহসানুল হক মিনু, সৈয়দ মোশাররফ, সায়কা আহমেদ, সেরা জামান প্রমুখ।
 
অবস্থাসম্পন্ন গৃহস্থ বিপত্নিক জুম্মান আলী ফকির প্রেমে পড়ে তারই বাড়িতে আশ্রিত যুবতী মালঞ্চের। কিন্তু মালঞ্চ ভালোবাসে জুম্মানের বাড়িতে আশ্রিত যুবক তোতাকে।
 
এ নিয়ে জুম্মানের সাথে তোতার ঝামেলা বেড়েই চলছে। ২৯ বার মেট্রিক পরীক্ষা দিয়েও মাসুদ পাশ করতে পারেনি। এরপর ঘটতে থাকে নানামুখি ঘটনা। আর এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
 
ইত্তেফাক/আনিসুর