জয়ের ধারায় আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যানসিটি ২-১ গোলে জিতেছে। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে অপরাজিত থাকা সিটি এটি টানা ত্রয়োদশ জয়।
ম্যানসিটি প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেননি। উল্টো বিরতির আগ মুহূর্তে গোল খেয়ে বসে পেপ গার্দিওলার দল। হেডের সাহায্যে গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার আঞ্জেলো ওগবোন্না। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সিটি। বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস ৫৭ মিনিটে নিচু করে বাড়ানো বলে দলকে সমতায় ফেরান আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ৮৩ মিনিটে কেভিন ডি ব্রুইনের উঁচু করে বাড়ানো বল টোকা দিয়ে ওয়েস্টহ্যামের জালে জড়িয়ে জয়সূচক গোল করেন ডেভিড সিলভা।
IMG0
এই জয়ে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।
ইত্তেফাক/কেআই
