দেশে ফিরেছেন মির্জা ফখরুল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২১:১৪
চীনের বেইজিংয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে চায়না ইস্টার্ন এয়ার লাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।
 
গত ২৯ নভেম্বর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে বেইজিং যান। তার সফরসঙ্গী ছিলেন সাংবাদিক মাহফুজউল্লাহ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান। বেইজিংএর ওই সম্মেলনে সারা বিশ্ব থেকে ৬০০ রাজনৈতিক ব্যক্তিত্ব ও দলের প্রতিনিধিরা অংশ নেন। 
 
ইত্তেফাক/এমআই