জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) আবেদন ফরমপূরণ অনলাইনে মঙ্গলবার থেকে শুরু হয়ে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ফরমপূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info/honours) থেকে জানা যাবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/আরকেজি
