গাজীপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২২:৩৮
 
গাজীপুর মহানগর এলাকার ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যানার অপসারণ না করার দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কুদরত-এ-খোদা জানান, ভ্রাম্যমাণ আদালত সোমবার নগরীর জেলা প্রশাসকের কার্যালয়, হাড়িনাল, দক্ষিণ ছায়াবিথি, রেলস্টেশন ও চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে লাগানো ব্যানার অপসারণ না করায় শাহীন স্কুলকে ১০ হাজার এবং অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও জ্ঞান বিকাশ কোচিং সেন্টারকে ১৫ হাজার করে ৪৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় ই-হক ও স্মৃতি কোচিং সেন্টারকে।
 
তিনি আরো জানান, নগরীর সৌন্দর্য নষ্ট করে লাগানো বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার মধ্যে অপাসারণের নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। 
 
ইত্তেফাক/আরকেজি