ভারতে সফররত শ্রীলঙ্কা দলের সীমিত ওভারের সিরিজে সম্ভবত জায়গা হচ্ছে না লাসিথ মালিঙ্গা ও দিনেশ চান্দিমালের। তাদের পরিবর্তে অ্যাশলে গুনারত্নে ও নুয়ান প্রদীপ দলে ফিরতে পারেন। আজই এই সিরিজের জন্য দল ঘোষণা করা হচ্ছে। দুদলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর। আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ ডিসেম্বর।
মালিঙ্গা বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। তবে এখানে সাত ম্যাচ থেকে মাত্র ৬ উইকেট পেয়েছেন। ৩৬ ওভার বল করে রান দিয়েছেন গড়ে ৮ এর উপরে। সবশেষ দেশের মাটিতে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে মাত্র তিনটি উইকেট পান। যে কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে রাখা হয়নি।
অপরদিকে চান্দিমাল ভারতে চলমান টেস্ট সিরিজে দুটি হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া দিল্লিতে চলমান সিরিজে ১৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তবে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দুর্বল পারফরমেন্সের কারণে তিনি উপেক্ষিত হতে পারেন।-ক্রিকবাজ।
ইত্তেফাক/কেআই
