শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। আর বিজয় দিবসকে সামনে রেখে তা উৎযাপনে চারিদিকে চলছে নানান আয়োজন। তারই অংশ হিসেবে নতুন একটি দেশের গান নিয়ে আসছেন কাজী শুভ, মিলন, সাফায়েত, অয়ন চাকলাদার, ইভান ইভু এবং স্নেহাশীষ ঘোষ।
'দেশপ্রেম' শিরোনামের গানটি লিখেছেন এবং সুর করেছেন স্নেহাশীষ ঘোষ এবং সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গত ২৮ নভেম্বর ঢাকায় এর শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।
উল্লেখ্য, গানটি থেকে কোন পারিশ্রমিক নেননি এর গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং শিল্পীরা। তাদের মতে, দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এমনটি করা।
ইত্তেফাক/আনিসুর
