বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে খুলনা টাইটান্স। এই দু’দলেরই শেষ চার নিশ্চিত হয়ে গেছে। শীর্ষে থেকেই শেষ চার খেলবে কুমিল্লা। তাই পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে থেকে শেষ চারে খেলার আশা ধরে রাখতে এ ম্যাচে জয় প্রয়োজন খুলনার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরে লিগ পর্বে নিজেদের এগারতম ম্যাচ খেলতে নেমেছে কুমিল্লা। এখন পর্যন্ত ১০ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তামিমের কুমিল্লা। অপরদিকে, ১১ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে মাহমুদুল্লাহ’র খুলনা।
ইত্তেফাক/কেআই
