ডিএমপির ঊর্ধ্বতন ৯ কর্মকর্তার পদায়ন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৮:২৮
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে নতুন করে পদায়ন করা হয়েছে। গত সোমবার ডিএমপি সদরদফতর থেকে এ পদায়নের আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার, মীর রেজাউল আলমকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার, মোসলেহ্ উদ্দিন আহমেদকে ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম কমিশনার, আব্দুর রাজ্জাককে অপারেশন্স বিভাগের যুগ্ম কমিশনার করা হয়েছে।
 
এ ছাড়া উপ-পুলিশ কমিশনার শাহেদ আল মাসুদকে প্রশাসন বিভাগের অতিরিক্ত কমিশনার অফিসে সংযুক্ত এবং গোয়েন্দা পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোখলেছুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
 
এদিকে অন্য এক আদেশে অতিরিক্ত উপ কমিশনার হুমায়রা পারভীনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ কমিশনারের দফতরে সংযুক্ত, মাঈনুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা পূর্ব বিভাগে পদায়ন করা হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হাসান ফিরোজকে সিনিয়র সহকারী কমিশনার গোয়েন্দা পূর্ব বিভাগে পদায়ন করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই