আগামীকাল বুধবার বাদ আসর সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কুলখানি রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে মেয়র আনিসুল হকের জানাজা নামাজের আগে এ কথা জানান তার ছেলে নাভিদুল হক।
৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন আনিসুল হক মারা যান। শনিবার বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে আর্মি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
ইত্তেফাক/কেকে
