আন্তর্জাতিক স্বেচছাসেবক দিবস পালিত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২১:২১
যথাযোগ্য মর্যাদায় ঢাকায় পালিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন মঙ্গলবার আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনসহ নানা কর্মসূচির আয়োজন করে।
 
দিবসটি উদযাপন উপলক্ষ্যে শতাধিক তরুণ-তরুণী ও যুবকসহ এলাকার মানুষ হাজারীবাগ পার্কে সমবেত হয়। ঢাকাবাসী সংগঠন ও জাতিসংঘ তথ্যকেন্দ্র আন্তর্জাতিক স্বেচছাসেবক দিবস পালন উপলক্ষ্যে পরিষ্কার পরিছন্ন ও মশক নিধন অভিযানের আয়োজন করে। 
 
এই অভিযানের উদ্বোধন করেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সার্ক যুব স্বর্ণপদক বিজয়ী ও ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেক। 
 
তিনি বলেন, সারা বিশ্বের ন্যায় প্রতি বছর আমরা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসটি পালন করে আসছি। দিবসটি উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাজারীবাগ পার্ক থেকে শুরু হয়ে পুরান ঢাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। 
 
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাবাসী সংগঠনের মহাসচিব শেখ খোদাবকস, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ ও শাহীন পারভীন। 
 
ইত্তেফাক/এমআই