কুষ্টিয়ার মিরপুর উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে মরণব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা সমাজসেবা অফিসার আবু রায়হানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ কামারুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সূবর্ণা রাণী সাহা, জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার।
ইত্তেফাক/নূহু
