অনার্স পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ববির শিক্ষার্থীসহ আটক ৭

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২৩:১৪
 
অনার্স চতুর্থ বর্ষের ইংরেজী পরীক্ষায় প্রক্সি দিতে গেলে মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রসহ ৭জনকে আটক করে সরকারি মহিলা কলেজের প্রশাসন। পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। বরিশাল সরকারি মহিলা কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্বাস উদ্দিন জানান, সন্দেহভাজন ভাবে তাদের আটক করা হয়েছে। তবে ছেড়ে দেওয়া হবে।
 
এই ঘটনায় আটককৃতরা হলো- ব্রজমোহন কলেজের ছাত্র সুজন সিকদার, একই কলেজের ছাত্র রাজু, সৈয়দ ফজলুল হক কলেজের ছাত্র মো. মিজান, ববির ছাত্র মো. মিলান, মুলাদীর বঙ্গবন্ধু কলেজের ছাত্র মো. আমিনুল, ভোলার বাডলা কলেজের ছাত্র মো. নুরে আলম ও শাখাওয়াত হোসেন। 
 
কিন্তু এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন মহিলা কলেজের অধ্যক্ষ মোতালেব হাওলাদার। তিনি জানান, এরকম কোন বিষয় ঘটেনি। তবে সরেজমিনে গিয়ে আটকের সত্যতা পাওয়া গেছে। 
 
ইত্তেফাক/আরকেজি