চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. দেলোয়ার (৩৭) নামে এক জলদস্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাঁশখালী উপজেলার ছোট সনুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মো. দেলোয়ার উপজেলার সনুয়া ইউনিয়নের কুতুবখালী এলাকার মো. নুরুল আলমের ছেলে। তার বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ ৪টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন : ভারতে লোকসভার প্রথম দফায় ভোটগ্রহণ চলছে
বাঁশখালীর থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ছোট সনুয়া এলাকায় ব্যার অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো. দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
