জন্মের চার ঘণ্টা পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেছিল শিশুটিকে। যমজ অন্য শিশুটি জন্মের আগেই মারা গিয়েছিল। সব মিলিয়ে সে এক হৃদয়বিদারক দৃশ্য। শিশু দুটিকে নিয়ে পরিবারের সবাই তখন রওনা দিয়েছেন শেষকৃত্যের উদ্দেশ্যে। কিন্তু এরই মধ্যে পথে চমৎকার ঘটে।
দুটি শিশুর একটি কেঁদে ওঠে! শেষকৃত্য থেকে ফিরিয়ে শিশুটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। দিল্লির বেসরকারি হাসপাতাল ম্যাক্স হাসপাতালে জন্ম হয়েছিল ঐ যমজ বাচ্চাদের।
প্রসবের পরই চিকিৎসকরা জানিয়ে দেন, জন্মানোর আগেই একটি শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুটিকেও জন্মের চার ঘণ্টা পর মৃত ঘোষণা করে চিকিৎসকরা। কিন্তু শেষকৃত্যের পথে একটি শিশুর বেঁচে থাকার বিষয়টি নিয়ে দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় চাপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। দুই ডাক্তারকে বরখাস্ত করা হয়েছে। কী করে জীবিত শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে, তা নিয়ে চারদিকে তোলপাড় শুরু হয়েছে। বিবিসি
দৈনিক ইত্তেফাক/আনিসুর
