প্রথম ইনিংসে ২১৫ রানের লিড পেয়েও ফলোঅনের সুযোগ না নিয়ে একটা অস্বস্তিতেই পড়েছিল অস্ট্রেলিয়া। দলটির দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১৩৮ রানে। প্রথম ইনিংসের লিডের কল্যাণে ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৫৪ রানের লক্ষ্য বেঁধে দিতে সক্ষম হয়। মিচেল স্টার্ক ও জোস হাজলউডের বোলিংয়ে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড অলআউট হয় ২৩৩ রানে। ফলে অ্যাডিলেড টেস্টে ১২০ রানের বড় জয়ে চলমান অ্যাশেজ সিরিজে ২-০ গোলে এগিয়ে গেল অসিরা।
লক্ষ্য তাড়া করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে চার উইকেটে ১৭৬ রান করে। জো রুট ৬৭ ও ক্রিস ওয়াকস ৫ রানে অপরাজিত ছিলেন। বুধবার সেখান থেকেই যাত্রা শুরু করেন রুট-ওয়াকস। তবে আজ শেষ দিনে মাঠে নেমে দলীয় স্কোরে কোন রান যোগ হওয়ার আগেই ওয়াকস ফিরে যান। এর পরপরই ফিরে যান রুটও। আজ ব্যক্তিগত খাতায় তিনিও আর কোনো রান যোগ করতে পারেননি। এই দুটি উইকেটই তুলে নেন হাজলউড।
এরপর বাকি কাজ শেষ করেন স্টার্ক ও লিয়ন। তাদের কাজে কিছুটা বাগড়া দেন জনি বেয়ারস্ট। ৩৬ রান করেন তিনি। আর ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে থামে ২৩৩ রানে। স্টার্ক ৫টি এবং হাজলউড ও লিয়ন দুটি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন নাথান প্যাট কামিন্স।
ইত্তেফাক/কেআই
