ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১২:৪৬
 
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
 
ভর্তি পরীক্ষা একযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি), পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওমরগনি এম.ই.এস. কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি দামপাড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ৮৮৫৫ জনের যোগ্য প্রার্থী তালিকা ও আসন বিন্যাস ওয়েবসাইটে প্রকাশ করেছে।
 
২০১৭-২০১৮ শিক্ষা বর্ষে ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফিশারিজ- এই তিন অনুষদে মোট ২৪৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
 
ইত্তেফাক/এমআর