উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে হারতে বসা চেলসির ড্র’ও হয়েছে ভাগ্যের জোরে।
খেলার ৫৬ মিনিটে সাউল নিগুয়েজের গোলে অ্যাটলেটিকোই এগিয়ে যায়। তবে ৭৫ মিনিটে ডিফেন্ডার স্টেফান স্যাভিকের আত্মঘাতি গোলে এক পয়েন্ট পায় অ্যান্টোনিও কোন্টের শিষ্যরা।
অবশ্য এক পয়েন্ট পেয়েও কাজের কাজ হয়নি চেলসির। কারণ ‘সি’ গ্রুপে রোমার সমান ১১ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হিসেবেই যেতে হয় নকআউট পর্বে।
ইত্তেফাক/কেআই
