রংপুরকে ১৩৮ রানের লক্ষ্য দিল ঢাকা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৫:০৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্য ছূড়ে দিয়েছে ঢাকা ডায়নামাইটস। বুধবার দিনের প্রথম ম্যাচ ছিল এটি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ঢাকা সাত উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে।
 
ঢাকার পক্ষে সাকিব আল হাসান ৩৩ বল থেকে দুই চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়া মেহেদি মারুফ ২৩ বল থেকে তিনটি চার ও একটি ছক্কার মারে করেন ৩৩ রান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে লেভিন লুইস (১৪) ও মোসাদ্দেক হোসেন (১০) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি। রংপুরের রুবেল হোসেন ও এবাদত হোসেন দুটি করে উইকেট নেন।
 
এই ম্যাচটি ঢাকার ঢাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ জিততে পারলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে কোয়ালিফাইয়ার খেলবে ঢাকা। আর হেরে গেলে এলিমিনেটরে রংপুরের বিপক্ষেই খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন দলটিকে। এখন পর্যন্ত ১১ খেলায় ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে সাকিবের ঢাকা। অপরদিকে, ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রংপুর।
 
ইত্তেফাক/কেআই