চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:০৫
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এর আগে ২০১৫ সালের ২০ জুলাই আলমগীর টিপুকে সভাপতি ও এইচ এম ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৬ সালে ২৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে বারবার নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরায় কমিটি গঠনের পর দুইবার স্থগিতাদেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
 
ইত্তেফাক/ইউবি