মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বাংলাদেশ আর কখনও তত্ত্বাবধায়ক সরকারের আলোর মুখ দেখবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিএনপি যদি না আসে তাহলে তাদের দল মুসলিম লীগে পরিণত হবে। নেতাকর্মীদের মধ্যে হতাশা শুরু হবে। তাই দলকে টিকিয়ে রাখতে হলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে আসতে হবে। বর্তমান নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ।
বুধবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) দুইদিন ব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, সংবিধানে যে ধারা উল্লেখ আছে সেই ধারা অনুযায়ী আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোন সন্দেহ নেই।
মৎস্য ও পাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. নুরুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
