বিরাট-আনুশকার বিয়ে কেবলই গুজব, জানালেন মুখপাত্র

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১২:১৭
 
চলতি সপ্তাহেই বিয়ে করছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী আনুশকা শর্মা। গতকাল বুধবার এ খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ঝড় তোলা হয় এ দুই তারকাকে নিয়ে। কিন্তু এই খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিলেন আনুশকার মুখপাত্র।
 
আনুশকার মুখপাত্র ভারতীয় মিডিয়ায় বলেন, এই খবরের কোনও সত্যতা নেই। অবশ্য কিছু দিন আগে আনুশকা নিজেই বলেছিলেন, বিয়ে তো করবই, কিন্তু কখন সেটা বলতে পারব না।
 
শোনা যায়, বিদেশের মাটিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই কাপল। ইতালিতে আগামী ৯, ১০ এবং ১১ ডিসেম্বর— এই তিন দিন ধরে নাকি চলবে বিয়ের অনুষ্ঠান। বিয়ে সেরে নববধূকে নিয়ে দেশে ফিরবেন কোহালি। তবে তা কি পুরোটাই নিছকই গুজব! সেটাই বললেন আনুশকার মুখপাত্র। 
 
কিছু দিন আগে খবর ছড়িয়েছিল যে দেহরাদূনে বাগদান সেরে ফেলেছেন বিরাট ও আনুশকা। যদিও এসব নিয়ে তাদের কেউই মুখ খোলেননি। আনন্দবাজার, ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/আনিসুর