জেসিআই ঢাকা ইস্টের সভাপতি মাহামুদ সম্পাদক ফারহা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৪
 
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ (জেসিআই) এর ঢাকা ইস্ট চ্যাপ্টারের ২০১৮ সালের জন্য সভাপতি মাহামুদ উন নবী, সাধারণ সম্পাদক ফারহা মিথিলা এবং মোহাম্মদ আসিফুল ইসলাম স্থানীয় নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
 
গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। ঢাকা ইস্ট চ্যাপ্টারের প্রেসিডেন্ট নাজমুস সাকিব চৌধুরির সভাপতিত্বে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ওয়াকার চৌধুরী, ন্যাশনাল প্রেসিডেন্ট আহমেদ এ রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
 
ইত্তেফাক/জামান