১০ ডিসেম্বর ‘ক্রাচের কর্নেল’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৫:০২
 
স্বাধীন বাংলায় প্রথম যে মুক্তিযোদ্ধাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়েছিল তিনি হলেন কর্নেল তাহের। আর এই ঐতিহাসিক ঘটনা নিয়েই কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্নেল’ উপন্যাসটি রচিত। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছে দেশের জনপ্রিয় নাট্যদল বটতলা।
 
আগামী ১০ ডিসেম্বর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে বটতলার প্রযোজনায় ‘ক্রাচের কর্নেল’ নাটকের ২৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
 
একটি নাটকের দল দুঃখ, কান্না আর সাহসের গল্প থেকে বলতে শুরু করে এক কর্নেলের গল্প। এক বা একাধিক স্বপ্নবাজ, পাগল, মৃত্যুর নেশায় পাওয়া মানুষের গল্প, একটি সময় ও দুঃসময়ের গল্প। একটি স্থানের ও কালের গল্প হয়েও যেটা কেবল একটি স্থানের ও কালের গল্প নয়।
 
এই নাটকটিতে অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান, সামিনা লুত্ফা নিত্রা, ইভান রিয়াজ, ম সাইদ, এম আই রনি, পঙ্কজ মজুমদার, নাফিউল আহমেদ ও মাহবুব মাসুম। এটির নির্দেশনায় আছেন মোহাম্মদ আলী হায়দার।
 
ইত্তেফাক/আনিসুর