রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবক গণপিটুনির শিকার হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
এরা হলো, কামরুল ইসলাম (২৮) ও মানিক মিয়া (২৬)। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে খিলগাঁও থানায় নেয়া হয়েছে।
খিলগাঁও থানার এসআই মোহাম্মদ জুয়েল বলেন, রড বোঝাই ট্রাক ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী সন্দেহে দুই যুবক ধরে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়ার পর তারা এখন অনেকটাই সুস্থ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/ইউবি
