বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের এলিমিনেটর ম্যাচে টস জিতে খুলনা টাইটান্সকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে রংপুর রাইডার্স।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের একমাত্র এলিমিনেটর ম্যাচে টস ভাগ্যে জিতেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলার টিকিট পাবে। আর হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে।
লিগ পর্বে ১২ খেলায় অংশ নিয়ে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে এলিমিনেটর খেলার সুযোগ পায় খুলনা। অপরদিকে, ১২ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থেকে এলিমিনেটর খেলার টিকিট পায় রংপুর।
ইত্তেফাক/এমআর
