শাবিতে ‘থিয়েটার সাস্ট’ এর দুই দশক পূর্তি উদযাপন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২২:১৪
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’ এর দুই দশক পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে কেক কাটার মাধ্যমে শেষ হয়।
 
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সহকারী অধ্যাপক মোহাম্মদ শাকিল ভূইঁয়া, সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি, সংগঠনটির সভাপতি ইউসুফ হোসাইন, সাধারণ সম্পাদক সাজু ভূইঁয়া এবং সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা।
 
উল্লেখ, ‘নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন’ এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সালের ৮ ডিসেম্বর ‘থিয়েটার সাস্ট’ নাট্য সংগঠনটি যাত্রা শুরু করে।
 
ইত্তেফাক/এমএ