চারদিকেই বিয়ের ধুম। কিছুদিন আগে বিয়ে করলেন টলিউড অভিনেত্রী পাওলি দাম, কোহলি-অনুশকার বিয়ের খবর এখন গণমাধ্যমে হটকেক ঠিক এমন সময়ে গত সপ্তাহে বিয়ে করেছেন ভারতের টেলিভিশন তারকা কমেডি কুইন খ্যাত ভারতী সিং ও অভিনেত্রী আশকা গোরাদিয়া। নিজ নিজ প্রেমিককে তারা একই দিনে বিয়ে করে নতুন জীবনে পা দিয়েছেন দুজনে।
ভারতী সিং আর তার দীর্ঘ দিনের প্রেমিক হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে ধুমধাম করে বিয়েটা সেরে ফেলেছেন । অন্যদিকে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী আশকা গোরাদিয়া তার দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী এবং প্রাক্তন অস্ত্র শিক্ষক, ব্রেন্ট গোবলের সঙ্গে গাটছাঁড়া বেধে নেন।

ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে কমেডি শো করে দারুণ জনপ্রিয় হন ভারতী। গত ৩ ডিসেম্বর তিনি গোয়ায় হর্ষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। হর্ষ কমেডি স্ক্রিপ্ট লেখায় পারদর্শী।
অন্যদিকে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ আশকা। ২০০৩-এ ‘কুসুম’ ধারাবাহিকে কুমুদ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন আশকা। বিগ বস ৬-এও প্রতিযোগী ছিলেন তিনি।
ইউএসএ-তে ব্রেন্টের সঙ্গে আলাপ হয়েছিল আশকার। সেখানেই প্রেম শুরু। পরে ‘নাচ বলিয়ে’ অনুষ্ঠানেও যোগ দিয়েছিল এই জুটি। গত বছর ডিসেম্বরেই এনগেজমেন্ট হয় তাঁদের।
১ ডিসেম্বর শুক্রবার বিয়ে সম্পন্ন হয় খ্রিস্টান মতে। ব্রেন্টের মায়ের ওয়েডিং গাউন পরেই বিয়ে করেছেন আশকা। বিয়েতে জমজমাট পার্টির আয়োজন হয়েছিল। ডান্স ফ্লোরে নেমে পড়েছিলেন নবদম্পতিও।
এরপর ৩ ডিসেম্বর রবিবার আহমেদাবাদে নিজের বাড়িতেই এলাহি ভাবে বিয়ে করেন আশকা। তবে এবার হিন্দু ধর্ম অনুসারে। সে বিয়েতে উপস্থিত ছিলেন হিন্দি ধারাবাহিকের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা। আশকার বিয়েতে এমনই ট্র্যাডিশনাল সাজে দেখা গিয়েছে মৌনী রায়কে। ছিলেন আদা খানও।

একেবারে প্রথা মেনে মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠান করে বিয়ে করেন আশকা। সাজও ছিল ট্র্যাডিশনাল। বিয়ের দিন নতুন বরকেও দেখা গেল হিন্দি গানে নাচতে। মৌনীর সঙ্গে ‘কাজরারে’ গানে নেচেছেন ব্রেন্ট।
ইত্তেফাক/রেজা
