জাপানে দশম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলের তরুণদের বিভাগে রৌপ্যপদক জিতেছেন অর্নব শারার। শনিবার ওয়াকো সিটিতে ফাইনাল রাউন্ডে ২৪৯ দশমিক ৫ স্কোর গড়ে দ্বিতীয় হন অর্নব।
প্রতিযোগিতায় চীনের ঝ্যাং চাংহং ২৫০ স্কোর গড়ে সোনা জেতেন।
১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের জুনিয়র ইভেন্টের ফাইনাল রাউন্ডে উঠতে পারেননি বাংলাদেশের প্রতিযোগী সাইদা হাসান। ৪০৪ দশমিক ৯ পয়েন্ট নিয়ে কোয়ালিফিকেশনে ২০তম হয়েছেন তিনি।
ইত্তেফাক/কেআই
