উপস্থাপক সোনম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৬:২৪
অনিলকন্যা সোনম কাপুর। পিতার পরিচয়ে নয় বরং নিজের পরিচয়ে বলিউডে এখন তিনি পরিচিত। ক্যারিয়ারের শুরু থেকেই ড্রেস সেন্স এবং ফ্যাশনের জন্য সমাদৃত হয়ে আসছেন ‘নীরজা’ খ্যাত সোনম ।
  
অভিনয়ে দর্শকদের মন জয় করে নিলেও এবার তিনি দর্শকদের মন জয় করতে চান উপস্থাপক হিসেবে। আসন্ন দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থাপিকার দায়িত্ব পালন করবেন এ বলিউড তারকা। চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার সঙ্গী হবেন দুইবার অস্কারজয়ী ব্রিটিশ তারকা ক্যাট ব্ল্যানচেট। সোনম এ সুযোগকে ক্যারিয়ারের জন্য দারুণ আনন্দের বলে মনে করছেন। কেননা ছোটবেলা থেকেই ক্যাট ব্ল্যানচেটকেই মনে মনে আদর্শ মেনে এসেছেন সোনম। ব্ল্যানচেটের ফ্যাশন, সিনেমা সবই ছিল সোনমের অনুকরণের বিষয়বস্তু। এবার তার সঙ্গেই মঞ্চ ভাগাভাগির আনন্দটা সত্যিই ভিন্ন রকম।
 
জানতে চাইলে সোনম বলেন, ‘কেটের সঙ্গে একসঙ্গে কাজ করার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে।’
 
ইত্তেফাক/রেজা