দেশ আজ উন্নয়নের মহাসড়কে : রেলমন্ত্রী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৫২
 
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতা পেলে দেশে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের সৃষ্টি হয়। সকল সূচকে দেশ পিছিয়ে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। বিশ্বের বহু দেশ আজ বাংলাদেশের উন্নয়ন দেখে হতবাক। দেশকে বিশ্বের মধ্যে অন্যতম উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। 
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার। 
 
রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মহিলা লীগের নেত্রী ও সাবেক এমপি আমেনা বেগম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, সাংগঠনিক সম্পাদক ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, শাহজালাল মজুমদার, জাহিদ হোসেন টিপু, সৈয়দ আহমেদ খোকন, মাহবুব হোসেন মজুমদার প্রমুখ। 
 
পরে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করেন। এতে জুলেখা আক্তারকে সভাপতি ও তফুরা বেগমকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি
 
 
 
ইত্তেফাক/ইউবি