বিশেষ অবদান রাখায় অধ্যাপক মাহমুদুল হককে জাপানের কৃতজ্ঞতা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:২১
জাপানের সম্রাটের জন্মদিন উদযাপনের জন্য রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির সরকারি বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদের অধ্যাপক মাহমুদুল হককে কৃতজ্ঞতা জানানো হয়। আজ শনিবার (৯ ডিসেম্বর) জাপানের জাতীয় দিবসের শুভেচ্ছা অনুষ্ঠানে প্রশংসা জানানো হয়।
 
২০১৬ সালের ২০ জুলাই জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় অধ্যাপক হককে কৃতজ্ঞতা জানানোর সিদ্ধান্ত নেয়। জাপান ও অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বের প্রচারে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এবং আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে সাফল্য অর্জনের জন্য ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে  এই প্রশংসায় ভূষিত করা হয়।
 
৩০ বছরেরও বেশি সময় ধরে চিত্রশিল্পের মাধ্যমে জাপানকে সমৃদ্ধ করার জন্য অধ্যাপক হককে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত ইজুমি।
 
১৯৮৪ সালে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি লাভ করেন অধ্যাপক মাহমুদুল হক। তখন থেকেই অনেক বাংলাদেশি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি চিত্র শিল্পের ওপর শিক্ষা নেয়।
 
ইত্তেফাক/এমআই