আসন্ন শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযথ মর্যাদায় উৎযাপনের জন্য তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় পার্টি-জেপি। শনিবার জাতীয় পার্টি-জেপির লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদক মণ্ডলীর যৌথসভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচি অনুযায়ী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৭টায় মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্থম্ভে পুষ্পার্ঘ অর্পণ, সকাল সাড়ে ৮টায় রাযেরবাজারস্থ বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ৭টায় জাতীয় পার্টি-জেপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ১৮ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম উপরোক্ত কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন- জেপির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগরির আহ্বায়ক মফিজুল হক বেবু, প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, রুহুল আমিন এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সভানেত্রী মহিলা পার্টি নাজমুন্নাহার বেবী, ভাইস চেয়্যারম্যান আজিজ বাঙাল, মোহাম্মদ হোসেন রেনু, আলহাজ্ব জামিলুল হক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম. সালাহ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, আমিনুল ইসলাম তপন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) হাজী আবুল হোসেন, প্রচার সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, যুগ্ম-প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব, ক্রীড়া সম্পাদক আলী আব্দুল্লাহ টিংকু, আইন বিষয়ক সম্পাদক রশিদ আহমেদ, যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন সুলতান, যুগ্ম-মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা রহমান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নার্গিস সুলতানা, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মাহফুজ আলম, যুগ্ম-শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ করিম, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়া খান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
