নন্দীগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৮:৩৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের মুক্তিযোদ্ধা ও সাবেক উপ-সচিব দেলোয়ার হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।  

বৃহস্পতিবার বাদ যোহর মরহুমের নিজ গ্রাম দমদমা স্কুল মাঠে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। 

এর আগে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনকে শেষ বারের মত শ্রদ্ধা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আরও পড়ুন: বৈশাখের ঝড়ের গতিতে বাড়ছে ইলিশের দাম  

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। 

ইত্তেফাক/অনি