উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের সব ম্যাচে গোল পেলেও লা লিগায় গোলখড়ায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পঞ্চম ব্যালন ডি অ’র জয়ের পর যেন লিগেও প্রাণ ফিরে পেলেন তিনি। পর্তুগিজ সুপারস্টারের জোড়া গোলে শনিবার রাতে সেভিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল।
IMG0
চলতি মৌসুমে এর আগে লিগে মাত্র দুটি গোল করেন রোনালদো। আর এবার এক ম্যাচ থেকেই করলেন দুই গোল। যার মধ্যে একটি স্পট কিক থেকে। খেলার তিন মিনিটের মধ্যে নাচোর গোলে এগিযে যায় রিয়াল। এরপর রোনালদো ২৩ ও ৩১ মিনিটে দুটি গোল করেন। দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। এরপর টনি ক্রুস ও আচরাফ হাকিমি প্রথমার্ধেই করেন আরও দুই গোল। তবে দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল।
IMG1
বড় এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওঠে এসেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সার চেয়ে এখনও দলটি পিছিয়ে আছে ৫ পয়েন্টে। আর দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া রিয়ালের চেয়ে এগিয়ে তিন পয়েন্টে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সেভিয়ার অবস্থান পঞ্চম।
ইত্তেফাক/কেআই
